সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
আড়ালে চলছে ভয়ংকর কাহিনি! আলেম সমাজকে হেনস্তা করার একটি নিখুঁত পরিকল্পনা চলছে না তো? যেভাবে স্বৈরাচার হাসিনার আমলে আলেমদের প্রতিবাদ থামিয়ে দিতে তাঁদের বিরুদ্ধে যৌন হয়রানি কিংবা বড় ধরনের কেলেঙ্কারির অভিযোগ তুলে চুপ করিয়ে দেওয়ার অভিযোগ উঠত, আমরা কি আবারও সেই একই পরিস্থিতির দিকে যাচ্ছি? আমাদের অঙ্গনে এমন কেউই নেই, যিনি এসব বিষয়ে প্রতিবাদী ভূমিকা পালন করবেন? সঠিক তদন্ত ছাড়াই কি একটা মানুষের জীবন এভাবে শেষ হয়ে যেতে পারে? অভিযোগ উঠলেই কি একজন মানুষ অপরাধী হয়ে যায়? তাঁর সম্মান, পরিবার, ভবিষ্যৎ—সবকিছু কি এভাবেই ধ্বংস করে দেওয়া হবে? একের পর এক আলেমদের বদনাম করা হচ্ছে—কিন্তু কেন? বড় বড় কিছু বিষয় ধামাচাপা দেওয়ার জন্য আলেমদের নিয়ে একের পর এক বিতর্ক তৈরি করা হচ্ছে কি না, সেই প্রশ্নও আজ সামনে আসছে। যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে, তবে তার মুখোশ উন্মোচন করতে হবে। আর অভিযোগ সত্য হলে যথাযথ বিচার হোক। আমাদের আলেম সমাজের দায়িত্বশীলরা কোথায়? অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো কেউ কি নেই? কেউ কি নেই??????? কষ্টে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে! এভাবে আর কত মানুষের সম্মান নিয়ে খেলা হবে? আর কত মানুষকে সামাজিকভাবে শেষ করে দেওয়া হবে? আমরা ন্যায়বিচার চাই, নিরপেক্ষ তদন্ত চাই। অপরাধী যে-ই হোক, তার বিচার হোক; কিন্তু নিরপরাধ কাউকে ষড়যন্ত্রের শিকার হতে দেওয়া যাবে না। আল্লাহ সত্যকে প্রকাশ করুন এবং মজলুমকে ন্যায়বিচার দান করুন। আমিন।
এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন